শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

বিশ্বকাপের মাঝ পথে বাড়ি ফিরলেন শেফার্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। আগামীকাল রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বর্তমান চ্যাস্পিয়ন ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। জয় দিয়ে সুপার এইট শুরু করতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে খুব ভালো ক্রিকেট খেলছে উইন্ডিজ। তারা নিজেদের টানা চার ম্যাচে জয় নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে সুপার এইটে উঠে যায় তারা।

কিন্তু কী এমন হলো শিবিরে, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার বিশ্বকাপের মাঝ পথে বাড়ি ফিরলেন? আফগানিস্তান ম্যাচের আগেই শিবির ছেড়ে বাড়ি চলে যান অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তা হলে বিশ্বকাপের আয়োজকদের শিবিরে কি কোনো অশান্তি সৃষ্টি হয়েছে?

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও খেলেননি এ অলরাউন্ডার। একদিন পরই সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান আয়োজকদের মাঝে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার রোমারিও শেফার্ড বাড়ি ফিরেছেন পারিবারিক কারণে। 

ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, শেফার্ড বাড়ি গেছে। ওর স্ত্রী টিয়া টেরেন্সিয়া জোসেফ দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। পরিবার সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দলের সবাই খুব খুশি। এ সময় পরিবারের পাশে থাকার জন্যই ছুটি নিয়েছে ও। আমরা অনুমতি দিয়েছি।

ওয়েস্ট ইন্ডিজ় শিবির সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আবার দলের সঙ্গে যোগ দেবেন শেফার্ড। ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচ তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে শেফার্ডের পরিবর্তে প্রথম একাদশে আসেন ওবেড ম্যাককয়। এ ছাড়া রোস্টন চেজের পরিবর্তে একাদশে আসেন সাই হোপ। 

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit