রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সুপার এইটে বাংলাদেশ, যে প্রত্যাশার কথা জানালেন মুশফিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে প্র্র্যাকটিস ম্যাচগুলো মোটেও ভালো হয়নি বাংলাদেশের।যুক্তরাষ্ট্রের মতো দেশের বিপক্ষে হেরেছিল।এতে দেশের ক্রিকেট বোদ্ধা থেকে দর্শকরা শান্তদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল।

তবে, বিশ্বকাপ শুরুর পর ঠিকই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ১৭ বছর পর সুপার এইটে খেলবে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অর্জন। 

এবার বিশ্বকাপে কতদূর যাবে শান্তরা, তাই জানালেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সোমবার ঈদের নামাজ শেষে বগুড়াতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, ‘ভালো খেলছে যতদূর দেখলাম। সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।’

বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ বিষয়ে মুশফিক বলেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ আছে। ইনশাআল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই। সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরিব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি-সালামতে ও নিরাপদে কোরবানি করেন।’

আইসিসির সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পেয়েছে বাংলাদেশ। আগামী ২১ জুন সকাল সাড়ে ৬ টায় অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ২২ জুন রাত সাড়ে আটটায় একই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। সবশেষ ২৫ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হবে সুপার এইটের তৃতীয় ম্যাচ

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit