আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টায় কূটনৈতিক সফরে থাকা জ্যেষ্ঠ মার্কিন দূত আমোস হোচস্টেইন বৈরুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ব্লু লাইন বরাবর সংঘাত দীর্ঘদিন ধরে চলছে। নিরীহ মানুষ মারা যাচ্ছে, সম্পত্তির ক্ষতি হচ্ছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এবং লেবাননের অর্থনীতির পতন অব্যাহত রয়েছে। সঙ্গত কারণ ছাড়াই ভুগছে দেশটি (লেবানন)। সবার স্বার্থে এটি দ্রুত ও কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন।
কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৩:৪৬