বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সপ্তাহ আগে বেনি গ্যান্টজ ও গাডি আইজেনকোট এ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, জরুরিভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই। তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তাও এখন অপ্রাসঙ্গিক।

নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্টজ বলেছিলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি।

আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে বেনি গ্যান্টজ বলেছিলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে এমন একটি সরকার আসবে, যারা জনগণের আস্থা অর্জন করবে। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit