মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যেমন করুণ ঈদ এলো গাজায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চরম ইসরায়েলি আগ্রাসন চলছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। ২৫৪ দিন ধরে ইসরায়েলি বাহিনীর সাথে অসম তবে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। এর মাঝেই অবরুদ্ধ ভূমিতে এসেছে পবিত্র ঈদুল আজহা।

তবে এই ঈদ কোনো উৎসবের আমেজ আনেনি গাজার বাসিন্দাদের মনে। বিমান আর স্থল হামলার আতঙ্কের সাথে স্বজনহারা শোক নিয়েই ঈদের নামাজ আদায় করেছে গাজার বাসিন্দারা। অধিকাংশ ঘরেই ছিলো না কোনো ঈদ আয়োজন।

অসংখ্য মসজিদ, ঈদগাহ ময়দান ইসরায়েলি হামলায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ফলে খোলা আকাশের নীচে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন গাজার অনেক বাসিন্দা।

গাজার প্রাণকেন্দ্র থেকে লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদক জানিয়েছেন, সেখানে কোনো ঈদ আনন্দ ছিলো না। সেখানকার অধিকাংশ দোকান ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। পশু কোরবানির সেই চিরায়ত দৃশ্যও ছিলো না গাজার আনাচে-কানাচে।

ঈদের দিনও অনেক গাজাবাসীর উনুনে হাড়ি চড়েনি। কেউ বিশেষ কিছু কেনাকাটাও করতে পারেননি। উদ্বাস্তু শিবিরগুেলোতেও পৌঁছায়নি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

তবে কিছু এলাকায় ত্রাণ ও সাহায্য সরবরাহকারী সংস্থাগুলো পশু কোরবানি করে তার কিছুটা মাংস পৌঁছে দিয়েছেন গাজার বাসিন্দাদের ঘরে।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit