মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কাতারে তৃতীয় দফায় জাতিসংঘের বৈঠকে অংশ নেবে আফগান সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সরকার কাতারের রাজধানী দোহায় চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় জাতিসংঘের তৃতীয় দফার বৈঠকে অংশ নেবে। রবিবার আফগান সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। 

খবর অনুসারে, আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার এর আগের দফায় জাতিসংঘের আহ্বান প্রত্যাখান করে। 

আফগানিস্তান নিয়ে কাতারে বিদেশি বিশেষ দূতদের সম্মেলনে তালেবান সরকারের অংশগ্রহণ নিয়ে সন্দেহ ছিল। প্রথম রাউন্ডে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি। ফেব্রুয়ারিতে যখন তাদের দ্বিতীয় রাউন্ডে আমন্ত্রণ জানানো হয়, তখন তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আসন্ন দোহা সম্মেলনে ইসলামিক আমিরাত সরকারের একটি প্রতিনিধি দল অংশ নেবে। তারা সেখানে আফগানিস্তানকে প্রতিনিধত্ব করবেন এবং আফগানিস্তানের অবস্থান ব্যক্ত করবেন। 

কাতারের রাজধানী দোহায় আগামী ৩০ জুন ও ১ জুলাই আফগানিস্তান নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের বলেছেন, তার সরকারের প্রতিনিধি দলে কারা থাকবে তা এখনও নির্ধারণ করা হয়নি। আর তাদের প্রতিনিধি দল অংশ নেবে কারণ, সম্মেলনের আলোচ্যসূচি দেখে তাদের মনে হয়েছে, এটা আফগানিস্তানের জন্য উপকারী হবে।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit