সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ছোট অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতাল থেকে রবিবার বিকেলেই ছাড়া পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট অস্ত্রোপচারের জন্য রবিবার সকালে তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানে প্লাস্টিক সার্জনের অধীনে ভর্তি ছিলেন তিনি। তার পেটে অস্ত্রোপচার হয়েছে।

রবিবার দুপুরে হাসপাতালের তরফে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, ছোট অস্ত্রোপচারের পর সব দিক থেকে শারীরিক ভাবে ‘স্থিতিশীল’ রয়েছেন অভিষেক। কখন তাকে ছাড়া হবে, বুলেটিনে তা জানানো হয়নি। এর ঘণ্টা দুই পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেককে।

গত বুধবার অভিষেক সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, গত বছর এই সময় ‘নবজোয়ার যাত্রা’ করেছিলেন তিনি। এ বার চিকিৎসার জন্য দল থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে অভিষেকের চোখে কয়েক বার অস্ত্রোপচার হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিষেক। সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি। দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায়। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ (চোখকে ধরে রাখার হাড়) ভেঙে যায়। এর পর থেকে তিনি দীর্ঘ দিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার কারণে তাকে একাধিক বার দুবাইও যেতে হয়েছিল।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit