সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

গাজায় ইসরায়েলের কৌশলগত যুদ্ধবিরতি নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আজ রবিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক অঞ্চলে ইসলাম ধর্মাবম্বীদের দ্বিতীয় প্রধান উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। ফিলিস্তিনেও আজ ঈদ। তবে সেই ঈদের কোনো আমেজ গাজায় নেই।

এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে খাদ্র ও ত্রাণ সামগ্রী প্রবেশের জন্য কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল । দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিট কো অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটোরিজ (কোগাট) রবিবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় কোগাট বলেছে, ‘আমরা গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। সে সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সামরিক তৎপরতা বন্ধ থাকবে। এই সময়সীমায় কেরেম শালম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে। তারপর সেই ত্রাণ সামগ্রী সালাহ আল দীন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে।  শনিবার থেকেই কৌশলগত এই বিরতি চালু হয়ে গেছে। গাজার সব এলাকায় ত্রাণ সরবারাহ পৌঁছে দিতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।’

ঘটনাচক্রে শনিবারই গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন ৮ জন ইসরায়েলি সেনা। বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছু বলেনি আইডিএফ। তবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস বলেছে, মাটিতে পোঁতা ল্যান্ড মাইনের বিস্ফোরণের শিকার হয়েছে ইসরায়েলি সাঁজোয়া যানটি।

এক্সবার্তায় কেবল গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত’ বিরতির উল্লেখ করেছে ইসরায়েল; তবে গাজার এএফপি প্রতিনিধি জানিয়েছেন, রবিবার গাজায় কোথাও বোমাবর্ষণ বা গোলাগুলির ঘটনা ঘটেনি। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit