সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিশ্বকাপে নান্দনিক পারফরম্যান্সে ম্যাচসেরা তানজিম সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে অভিষেকের পর থেকেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। তরুণ এই তারকা পেসারের অবিশ্বাস্য বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে ১০৬ রানের মামুলি স্কোর নিয়েও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের অ্যারন্স ভেলে স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ দল। টার্গেট তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিবের এক স্পেলেই জয়ের স্বপ্ন ভেস্তে যায় নেপালের। ম্যাচে দুই মেডেনসহ মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তানজিম সাকিব। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশি কোনো বোলারের এটাই দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এরে আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ।

তবে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার শ্রীলংকার সাবেক তারকা অফ স্পিনার অজান্তা মেন্ডিসের। তিনি ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ২ মেডেনসহ মাত্র ৮ রানে ৬ উইকেট শিকার করন।

সোমবার ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন তানজিম হাসান সাকিব। খেলা শেষে এই তারকা পেস বোলার বলেন, ইনিংসের শুরু থেকে বোলিং করে আমি তাদের চাপে রাখতে চেয়েছিলাম। আমরা ভালো জায়গায় বল করতে চেয়েছিলাম এবং আতঙ্কিত হতে চাইনি। আমরা জানতাম আমরা এই কম স্কোর নিয়েও জয় পেতে পারি।

২১ বছর বয়সী এই তরুণ পেসার আরও বলেন, সবাই ভালো বোলিং করেছে। বোলিং আক্রমণ হিসেবে আমরা ভালো বোলিং করেছি। সে কারণেই আমরা এত কম রান নিয়েও জয় পেয়েছি। আমি শুধু আক্রমনাত্মক হতে চাই এবং আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সুপার এইটের জন্য আমরা সত্যিই উত্তেজিত। আমরা এটি সম্পর্কে খুব আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা ভালো করতে পারি। 

 

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit