রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

সেন্টামার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সেন্টামার্টিন দখল হচ্ছে, এসব বলে গুজব ছড়ানো হচ্ছে। সরকার সব বিষয়ে খোঁজ খবর রাখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান বাহিনী গুলি করেছে। আমরা সতর্ক আছি। ২৪ ঘণ্টাই বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, তা অমলূক নয়। সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে।

তিনি বলেন, গায়ে পড়ে কারও সাথে ঝগড়া নয়, কোন উস্কানিতে যুদ্ধ করবে না বাংলাদেশ। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

সেতুমন্ত্রী বলেন, আমরা কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করবো না। কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ, আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

এ ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দল হিসেবে ব্যর্থতার দায় স্বীকার করেই তাদের কমিটি বিলুপ্ত করেছে।

ওবায়দুল কাদের জানান, ঈদযাত্রায় শুক্রবার একদিনে পদ্মাসেতুতে ৫ কোটি ও বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে এবং ঈদযাত্রা সার্বিকভাবে নির্বিঘ্ন। 

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit