বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

গাজা গণহত্যার প্রভাব নিয়ে গবেষণা করার প্রস্তাব দেওয়ায় মার্কিন অধ্যাপককে বরখাস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যের ডি পল ইউনিভার্সিটির একজন অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। কারণ, গাজা যুদ্ধ সম্পর্কে তিনি তার ছাত্রদের একটি ঐচ্ছিক অ্যাসাইনমেন্ট করার পরামর্শ দিয়েছিলেন।

এই নারী অধ্যাপক অ্যান ডি’অ্যাকুইনোকে গত মাস থেকে ওইই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগে পড়াতে নিষেধ করা হয়। পার্সটুডে’র প্রতিবদেন অনুসারে, অ্যান ডি’অ্যাকুইনো গত মাসে একটি ঐচ্ছিক অ্যাসাইনমেন্ট উপস্থাপন করেছিলেন যেখানে তিনি শিক্ষার্থীদের মানব স্বাস্থ্য এবং জীববিজ্ঞানের ওপর গাজার গণহত্যার প্রভাব নিয়ে মূল্যায়ন করতে বলেছিলেন।

কয়েকদিন আগে ডি’অ্যাকুইনো একটি সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো জনসমক্ষে এই বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, ‌‘আমাকে বরখাস্ত করা একাডেমিক স্বাধীনতার লঙ্ঘন এবং ফিলিস্তিন ইস্যুতে যেকোনো আলোচনাকে ইহুদি-বিরোধী মিথ্যা দাবিতে পরিণত করার এই প্রশাসনের প্রচেষ্টার আরেকটি উদাহরণ।’

এই অধ্যাপককে সমর্থন করতে প্রায় ৫০ জন লোক দি পল বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জড়ো হন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়ছিলেন এবং তাদের হাতে বহন প্ল্যাকার্ডে লেখা ছিল: ‘একাডেমিক স্বাধীনতা ফিলিস্তিন অন্তর্ভুক্ত।’

এদিকে, শিক্ষার্থীরা দি পল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রশাসনিক কার্যালয়ে মিসেস ডি’অ্যাকুইনোর প্রত্যাবর্তনের দাবিতে একটি আবেদন জানাযন। শিক্ষার্থীদের মাধ্যমে উপস্থাপিত পিটিশনে ১,৫০০টিরও বেশি স্বাক্ষর রয়েছে। ডি’অ্যাকুইনো ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে প্রায় তিন সপ্তাহ আগে একটি আপিল দায়ের করেছিলেন এবং কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছ থেকে এখনও কোনো নির্দিষ্ট জবাব পাননি।

সূত্র : পার্সটুডে, এপি 

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit