বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে যমুনা গ্রুপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১২ জুন) সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ এক্সপো শুরু হয়ে ১৪ জুন শেষ হয়। পোশাক খাতের ইন্ডাস্ট্রি লিডার, সাপ্লায়ার ও বায়ারদের এক ছাদের নিচে এনে তাদের মধ্যে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনের মাধ্যমে উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাতে এ আয়োজন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্রদর্শনীতে যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘হুরাইন এইচটিএফ লিমিটেড, গার্মেন্টস ইউনিট যমুনা ডেনিমস এবং যমুনা ডেনিমস উইভিং লিমিটেডের’ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৪’-এ দর্শনার্থীরা।

এ প্রসঙ্গে যমুনা গ্রুপের পরিচালক ও হুরাইন এইচটিএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, ‘এর আগে প্যারিস, আমস্টারডাম ও নিউইয়র্কে এক্সপোতে আমরা আমাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেছি। অস্ট্রেলিয়ায় এবারই প্রথম। এটি নতুন অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়ান মার্কেট সম্পর্কে জানা ও বোঝার সুযোগ তৈরি হলো। এ ছাড়া এই প্রদর্শনীতে মানসম্পন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরের ক্রেতা এবং কোম্পানিগুলোকে আকৃষ্ট করা যায়। আমরা বাংলাদেশের হয়ে সেই চেষ্টাই করেছি।’ এক্সপোতে কালেকশনগুলো প্রদর্শন করেছেন কোম্পানির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শাহজেব প্যাটেল।

তিনি জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রফতানি করা পণ্যের প্রায় ৯৩ শতাংশ তৈরি পোশাক খাতের। বর্তমানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৩২তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit