সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

চৌগাছায় প্রয়াত বিএনপি নেতা আনছার আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর): আজ শুক্রবার ১৪ জুন যশোরের চৌগাছায় প্রয়াত বিএনপি নেতা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আনছার আলীর স্বরণ সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত বিএনপি নেতা আনছার আলীর বড় মেয়ে জেসমিন পমি।তিনি বলেন, শুক্রবার উপজেলার নারায়পুর গ্রামে আমাদের বাড়ীতেই বাদআছর হতে মাগরিব পর্যন্ত দোয় মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কোনআন খানি, মরহুম কবর জিয়ারত, তাঁর স্বরণে স্মৃতি চারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে।

এ দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খান উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন। এ ছাড়া চৌগাছা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেত্রীবৃন্দ উপস্থিত থাকবেন।জেসমিন পমি বলেন, আমার আব্বুজির দোয়া মাফিলে সকলকে অংশ গ্রহণ করার জন্য বিনিত অনুরোধ করছি।

উল্লেখ্য ৭ জুন দুপুরে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন বিএনপি এ বর্ষিয়ান নেতা। চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা আনছার আলী চৌগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ছিলেন। একাধারে তিনি নারায়ণপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সাবেক সভাপতি ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit