রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ভোটারের স্থায়ী ঠিকানা পরিবর্তন স্থগিত কার্যক্রম পুনরায় নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ জুন) সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের জন্য মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।

বর্ণিতাবস্থায়, মাঠ পর্যায়ে যে সকল এলাকায় নির্বাচন চলমান নেই সে সকল এলাকায় ভোটার স্থানান্তর কার্যক্রম পূর্বের ন্যায় দ্রুততম সময়ে সম্পন্নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit