রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম

অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের বিচার শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এমন অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের অংশে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ, রাজশাহী, পাবনা, চাপাইনবাবগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। অতিরিক্ত আদ্রতার কারণে গরমের অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। এছাড়াও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া বার্তায়। এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের কোথাও বৃষ্টি হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit