রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

মাটিরাঙ্গায় ভূমি ও গৃহহীন ৬৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের ঠিকানা। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ ২ প্রকল্পের  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা ঘর  ৬৫টি পরিবারের মাঝে জমির  দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করেছে মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমির মালিকানা দলিলসহ ঘর হস্তান্তর কার্যক্রমের  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এর পরপর মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  সুবিধাভোগীদের হাতে আশ্রয়ণের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী   ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আমেনা বেগম,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আলী হোসেন, সহ  গণমাধ্যম কর্মী, ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়   ৫ম পর্যায়ের (২য় ধাপ)   ৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারে ভূমিসহ দ্বি-কক্ষ  গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে-মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৫টি  বেলছড়ি ইউনিয়ন ১২টি  গোমতি ইউনিয়ন ১৩ আমতলী ইউনিয়ন ৫টি বড়নাল ইউনিয়ন ১১টি তবলছড়ি ইউনিয়ন ৩টি তাইন্দং ইউনিয়ন ৩টি মাটিরাঙ্গা পৌরসভা ১৩ দ্বি-কক্ষ বিশিষ্ট ভূমিসহ সেমি-পাকা গৃহ হস্তান্তর করা হবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ‘ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।মাটিরাঙ্গা উপজেলায়  এ পর্যন্ত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১ম পর্যায় হতে চতুর্থ পর্যায়ে ৬১৯টি এবং ৫ম পর্যায়ে ২য় ধাপে ৬৫টি  একক পাকা গৃহ প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit