সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ফুলবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার (১১জুন) দিনাজপুর দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দুপুর ২টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক নাজিম উদ্দিন মন্ডল। এতে সহকারী শিক্ষক হারুন-অর-রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক মো. আব্দুল কাইয়ুম, কলেজ শিক্ষক আফরোজ জাহান সেতু, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

‘দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতাও অপরিহার্য’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় এবং ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এতে চূড়ান্ত প্রতিযোগিতায় পক্ষ দল সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিপক্ষ দল ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষে রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে অংশগ্রহণকারী বিজয়ীসহ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit