সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ এর সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৯৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়ের চাকরি থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শহীদ স্মৃতি আদর্শ কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টায় কলেজের শিক্ষক কমন রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শাহ মো. আব্দুল কুদ্দুস।

সহকারী অধ্যাপক মো. মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মো. ফিরোজ সুলতান আলম, সহকারী অধ্যাপক মো. মিনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাদের রহমানী, সহকারী অধ্যাপক চন্দনা রানী মন্ডল, প্রদর্শক প্রভাত চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে ইতোপূর্বে কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীসহ বর্তমানে কর্মরত সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit