শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আম্পায়ারের ভুলে হার, এবার বাংলাদেশের পাশে দাঁড়ালেন ওয়াকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপ টি টোয়েন্টিতে নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইও করেছে বাংলাদেশ। তাই হার নিয়ে আক্ষেপ থাকার কথা না টাইগার সমর্থকদের।

তবে বাজে আম্পায়ারিং নিয়ে আক্ষেপ ক্রীড়াপ্রেমীদের। তাওহীদ হৃদয়ের আউটসহ ক্রুসিয়াল মোমেন্টে বিতর্কিত ডেড বল আইনে কপাল পুড়েছে বাংলাদেশের। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ওয়াকার ইউনুস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওয়াকারের ভাষ্য, ‘আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্তে বিতর্কিত ডেড বলের আইনটি বদলানো উচিত। প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং থ্রিলারে বাংলাদেশের ক্ষতি করে দিয়েছে এটাই।’

ইনিংসের ১৭তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদউল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে দেখা যায়, বল লেগ-স্ট্যাম্প মিস করেছে। ফলে বেঁচে যান মাহমুদউল্লাহ।

এদিকে তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগবাই ৪ রান পেতো বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে বাতিল হয়ে যায় সেই ৪ রান।

উল্লেখ্য, সোমবার (১০ জুন) আগে ব্যাট করে বাংলাদেশকে ১১৪ রানের সহজ লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে পারে টাইগাররা। এতে ৪ রানের হার নিয়ে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit