শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশের জায়গায় ভারত হলে কি করতেন আম্পায়াররা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে এ ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। যা না হলে হয়তো ম্যাচটা খুব সহজেই জিততে পারত বাংলাদেশ। এমন ম্যাচের পর তাই স্বাভাবিকভাবেই আলোচনায় আম্পায়ারিং। যা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার সাইমন ডুল। বাংলাদেশের জায়গায় ভারত থাকতে কি করতেন আম্পায়াররা; সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি।  

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাজে আম্পায়ারিং নিয়ে ক্রিকবাজের আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডুল। মাহমুদউল্লাহকে বিতর্কিত আউট দেওয়া ও চার রান স্কোরবোর্ডে যোগ না হওয়া নিয়ে ডুল বলেন, ‘আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে, সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে। কারণ এটা বিশ্রী একটা ভুল। একেবারেই বাজে সিদ্ধান্ত। কোনোভাবেই বলটা (মাহমুদউল্লাহ রিয়াদের আউট সম্পর্কে) স্ট্যাম্পে আঘাত করতো না। একেবারে বন্দুকধারীর মত দ্রুতগতিতে আম্পায়ার হাত তুলেছে। এটা বাজে সিদ্ধান্ত ছিল। আর আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টেই আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি। কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না। তারচেয়ে বড় কথা, লেগবাইয়ে চার রান হওয়া দরকার ছিল।’

বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আম্পায়াররা এমন সিদ্ধান্ত জানাতেন কি সেই প্রশ্ন রেখেছেন তিনি। বলেন, ‘ধরা যাক, বিষয়টা ফাইনালে ঘটল। কিংবা বাংলাদেশের বদলে ভারত ছিল বিপরীতে দিকে। সেটাও একটা ফাইনালে। তাহলে কি পুরো ম্যাচ জুড়ে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারত আম্পায়াররা। নাকি সেটা খুব কঠিন হতো তাদের জন্য।’ 

ভবিষ্যৎতে এই ধরণের বিতর্ক এড়াতে আম্পায়ার্স কল ও এই ধরণের নিয়ম পরিবর্তনের পক্ষে ডুল। বলেন, ‘ধরা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘটল। আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল। যেভাবে এইসব চলছে, তাতে কিছু পরিবর্তন আনতেই হবে। কারণ এখন প্রায়ই এসব হচ্ছে। প্রতিবারই এমন কিছু প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে। তখন তারা বলে, আমাদের এখানে কিছু করার নেই। এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না। আমি জানি না কীভাবে এই পরিবর্তন আসবে, বা কবে এই পরিবর্তন হবে। তবে কিছু একটা পরিবর্তন অবশ্যই আসতে হবে। এগুলো ম্যাচের ফল বদলে দিচ্ছে। আর আমরা এমনটা হতে দিতে পারি না।’

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit