শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

রেকর্ড জয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে প্রোটিয়ারা। ওই রান তাড়া করতে নেমে তীরে এসে তরী ডুবেছে টাইগারদের, ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। আর টাইগারদের কাঁদিয়েই সবার আগে সুপার এইটে উঠে গেল প্রেটিয়ারা।

গত সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ১২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের বিপক্ষে ৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে তারা হারালো মাত্র ৪ রানে।  

এই জয়ে প্রোটিয়ারা কয়েকটি রেকর্ডেও নাম লিখিয়েছে। সেই সঙ্গে প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে ফেলেছে তারা। যদিও কাগজে-কলমে এখনও কিছু হিসাব বাকি আছে। কিন্তু সেসব আনুষ্ঠানিকতা মাত্র।

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আজ গ্রুপ ডি-এর ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৬ উইকেটে ১১৩ রান করতে পারে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই এত কম রান ডিফেন্ড করার নজির নেই।  

এই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ১২০ রান লক্ষ্য দিয়ে জয় তুলে নেয় ভারত। ক্রমতালিকায় এটি আছে আজকের ম্যাচের পরেই। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক ১২০ রানের লক্ষ্য দিয়ে জয় পেয়েছিল শ্রীলঙ্কাও।  

দক্ষিণ আফ্রিকাও এর আগে টি-টোয়েন্টি এত কম রানের লক্ষ্য দিয়ে জেতেনি। সর্বশেষ ২০১৩ সালে কলম্বোতে ১১৫ রান করে জয় তুলে নিয়েছিল তারা। ৫ রানের কম ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে মোট ৪ ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা। অন্য কোনো দল দুইয়ের অধিক জয়ই পায়নি।

এ নিয়ে টানা ৩ জয়ে ৬ পয়েন্ট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দলেরই পয়েন্ট ২ করে। দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচ নেপালের বিপক্ষে। বড় কোনো আপসেট না ঘটলে ওই ম্যাচেও দক্ষিণ আফ্রিকাই জিতবে। আর না জিতলেও ৩ জয়ে তাদের সুপার এইট নিশ্চিত। যেখানে উঠবে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল।

নেট রানরেটের (+০.৬০৩) দিক থেকেও সবচেয়ে ভালো অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পরে আছে বাংলাদেশ (+০.০৭৫) ও নেদারল্যান্ডস (+০.০২৪)। নেপাল ও শ্রীলঙ্কার অবস্থা এখানেও খারাপ। দুই দলই এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।  

গ্রুপ পর্বে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার হাতে এখনো দুইটি করে ম্যাচ আছে। নেপালের হাতে আছে ৩ ম্যাচ। ফলে কাগজে-কলমে সব দলেরই সুযোগ আছে সুপার এইটে উঠার। কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো নিশ্চিন্তে কেউ থাকছে না, এটা অন্তত নিশ্চিত।

কিউটিভি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit