মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সেবক হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দিন: সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : জনগণের সেবক হিসেবে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন, জনগণ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখুন।

সোমবার (১০ জুন) দুপুরে নিজ জেলা পাবনায় চার দিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর তাগিদ দেন তিনি। তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এর গুণগতমান এবং নির্ধারিত সময়ে যাতে শেষ হয় তা নিশ্চিত করতে হবে।

কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন কমিউনিটি ক্লিনিক। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এর সার্বিক কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত।

রাষ্ট্রপতি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও পরিচালনায় সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মতবিনিময়কালে সরকারি কর্মচারীরা সড়ক ও জনপথ এবং ইছামতি নদী খননসহ পাবনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্যাদি তুলে ধরেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বঙ্গভবনের সচিবগণ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার মন্ডল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মো. মাজহারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরিফপুরে পাবনা সদর কবরস্থানে তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন। এ সময় রাষ্ট্রপতি তার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, পরিবারের সদস্যসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

গত রোববার চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। কর্মসূচি অনুযায়ী তার ১২ জুন ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit