বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে আশ্রয়ন প্রকল্পের অসহায় মানুষে মাঝে  পুলিশ সুপার মুক্তা ধর এর  ঈদ উপহার বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা  উপলক্ষে খাগড়াছড়িতে আশ্রয়ন প্রকল্পের দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার সামগ্রী বিতরণ। রবিবার  ( ৯ জুন )  বিকালে খাগড়াছড়ির শালবাগান আশ্রয়ন প্রকল্পের দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ি  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা  মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজো রয়েছে দুঃখী মানুষের ভীড়।

আমরা কি পারিনা- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোঁটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করতে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়ান। বিলাসী ঈদ উদ্যাপনের পরিবর্তে দুঃস্থ  মানুষের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে আনন্দের ঈদ উদ্যাপন করি৷

আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা আব্দুল হান্নান বলেন যে, আমি খেটে খাওয়া মানুষ। বয়সের ভারে এখন শরীরে শক্তি পাইনা যার জন্য কাজও করতে পারিনা। এই বছর ঈদ উপলক্ষে কিছু কিনতে পারি নাই। পুলিশ সুপার স্যার আমাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছেন। এর চেয়ে আনন্দের আমাদের জন্য আর কি হতে পারে। আমরা সবাই স্যারের জন্য দোয়া করি আর যেন ভবিষ্যতে আমাদের মত অসহায় ও দু:স্থ মানুষদের পাশে এভাবেই মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারে। 
এসময় উপহার পেয়ে অসহায় ও দুঃস্থ  মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, পুলিশ সুপার মহোদয়ের থেকে উপহার পেয়ে ঈদের আনন্দ আরও বেড়ে গেলো। আগে কোনো স্যার এভাবে আমাদের কথা ভাবেনি। স্যার সবসময়ই আমাদের খুজ খবর রাখেন। আজ আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত।আল্লাহ পুলিশ সুপার মহোদয়ের মঙ্গল করুক। 

উল্লেখ্য যে এর আগেও খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় দু:স্থ নারী,এতিম শিশু,অসহায় মানুষ,তৃতীয় লিঙ্গের সুবিধাবঞ্চিত মানুষজনদের পাশে বিভিন্ন সময় উপহার সামগ্রী বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit