শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাতে ১৪ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে পদোন্নতি-বদলি ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্রাজিল নাকি হাইতি জিতবে, ভবিষ্যদ্বাণী করল হাঙর রিতিনিয়া ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ‘বিপজ্জনক মোড়’ না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কঠিন লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধোনা করছে বাংলাদেশ ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

মানবপাচারের শিকার৫ ভিকটিমকে ঢাকা থেকে উদ্ধার।চত্রুের সদস্য চীনা নাগরিক সহ গ্রেফতার দুই।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা  পুলিশের বিশেষ অভিযানে  চীনে পাচারে সময় ৫ ভিকটিমকে ঢাকা থেকে উদ্ধার করেছে। চীনে মানব পাচার চক্রের সদস্য সুমি চাকমা হেলি কে ঢাকার বসুন্ধরা থেকে ও   মানব পাচার চক্রের সদস্য জিও সুইওয়ে নামে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
রবিবার (৯ জুন ) বিকেল ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  জানান, গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই কিশোরী। এই ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ। প্রযুক্তির সাহায্যে গত শনিবার ঢাকার উত্তরা ১২নং সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ ২ কিশোরীসহ ৫ জনকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জিও সুইওয়ে (৩৪)কে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

পানছড়ি হতে প্রথমে সিএনজি গাড়িযোগে খাগড়াছড়ি সদরে আসে এবং পরবর্তীতে খাগড়াছড়ি সদর হতে বাসযোগে ঢাকায় যায়। ভিকটিম’দ্বয় ঢাকায় পৌঁছার পরে মোবাইলে যোগাযোগ করে অভিযুক্ত সুমি চাকমা প্রকাশ হেলির সাথে। তিনি তাদেরকে ঢাকার উত্তরায় একবাসায় নিয়ে তাদের মোবাইল কেড়ে নেয় এবং সবার সাথে যোগাযোগ বন্ধ করে তাদেরকে ঘরে আটক করে রাখে। বাদী  শুভা দেবী চাকমা (৫৬) এর মেয়ে ভিকটিম  নিখোঁজ সংক্রান্তে গত ০২/০৬/২০২৪  তারিখে পানছড়ি থানায় হাজির হয়ে  একটি জিডি  করেন অপর  বাদী মালাবী চাকমা (৪৯) এর মেয়ে নিখোঁজ ভিকটিমদ্বয় পরস্পর বান্ধবী।

পৃথক দুটি জিডি করার পর বিষয়টি খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় তাদের নিখোঁজ সংক্রান্ত অবগত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ জসীম উদ্দিন পিপিএম এর নেতৃত্বে পানছড়ি থানা পুলিশের চৌকশ দলটি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১২নং সেক্টর, প্রিয়াংকা সিটি, সাবদার হোসেন রোড, হরিজেন্টাল-১, ডুপ্লেক্স-০২ এর অভিযুক্ত ০১। সুমি চাকমা প্রকাশ হেলি (৩৬) ও জিও সুইওয়ে (৩৪) গ্রেফতার করা হয়।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ত্রুাইম এন্ড অপস) মো.জসীম উদ্দিন পিপিএম,  সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit