শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ বিদেশি পিস্তলসহ জর্জ গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৫ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয় ১। শনিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোঃ জজ মিয়া। সে সুতিয়াখালীর গিয়াস উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ কামরুল হাসান, এসআই আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা এবং এএসআই আবু সায়েম বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডস্থ পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন টিন শেড হাফ বিল্ডিং এর সামনে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোঃ জজ মিয়া নামে একজন অস্ত্র ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে (আমেরিকার তৈরি) একটি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরকৃত হয়। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন আরো বলেন, আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য নিশ্চিত করতে সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত জজ মিয়াকে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit