বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পুঁজিবাজারে আস্থা ফেরাতে পরিচালকদের জবাবদিহি চান বিশেষজ্ঞরা দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত খেলনার আড়ালে আসা বিপুল পরিমাণ ড্রোন জব্দ দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা মার্কিন ‘নিয়ন্ত্রণে’ ইরাকের অর্থনীতি, ইরানকেও চাপে ফেলার চেষ্টা রাম রূপ নিয়ে বিতর্কের মাঝেই যে প্রতিক্রিয়া জানালেন রণবীর প্রবীণরা শুধু অতীতের গল্প নন, বর্তমানের শিকড় ও ভবিষ্যতের পথপ্রদর্শক: রাষ্ট্রপতি

আশুলিয়ায় আগুনে শ্রমিক কলোনীর ১৭টি কক্ষ ভস্মিভূত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে ওই কলোনীর ১৭টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে যায়। রোববার সকাল পৌঁনে ১০টার দিকে আশুলিয়ার নতুন নগর এলাকার আব্দুল হাই দেওয়ানের মালিকানাধীন কলোনীতে আগুন লাগে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই কলোনীর সকলেই কারখানায় চলে যায়। সকাল পৌনে ১০টার দিকে একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে কলোনীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কলোনীর ১৭ টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।  
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই শ্রমিক কলোনীর ১৭‌টি কক্ষ পুরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না, তদন্ত করে পরে বলা যাবে।

 

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit