শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আখাউড়ায় শান্তিপুর শাহ্ আব্বাসউদ্দীন চিশতি স্মরণে ওরশ মোবারক অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ্ নাছির উদ্দীন (রহঃ) এর ভক্ত মোগড়া ইউনিয়নের শান্তিপুর মরহুম আব্বাসউদ্দীন চিশতি স্মরণে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব থেকে সারা রাত্রব্যাপী অনুষ্ঠিত ওরশ মোবারকের সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ মুছা মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলকে তবারক খাওয়ানো হয়। রাত ১০টার পর থেকে সারারাত ব্যাপী ভক্তি মূলক গান, সামা ও বাউল গানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন, এলাকার খ্যাতনামা বাউল শিল্পী রাহিম সরকার, আশা দেওয়ান, আকাশ দেওয়ান ও স্থানীয় শিল্পীরা। এসময় বাউল গান শুনতে বিভিন্ন এলাকা থেকে ভক্ত আশেকান, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ কয়েক শতাদিক মানুষ উপস্থিত ছিলেন। 

দরবারের খাদেম প্রয়াত আব্বাস উদ্দিন চিশতির ছেলে মোঃ স্বপন মিয়া জানান, আমার পিতা দক্ষিণ টনকি শিকারমুড়ার আধ্যাতিক স্বাধক শাহ্ নাছির উদ্দীন চিশতি (রহঃ) এর ভক্ত ও মুরিদ ছিলেন। তারই স্মরণে ত্রিশ বছর যাবৎ আমরা এই ওরশ মোবারক পালন করে আসছি। আল্লাহ যদি তওফিক রাখেন এলাকার সকলের সহযোগিতা থাকলে তা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ। আজকের ওরশ মোবারক সফল করতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit