বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতা 

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মূসা।এসময় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয়। ঈদ উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি লঅভিনন্দনও জানান তিনি। তিনি আরও বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি।

প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানাই। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।

হযরত ইব্রাহিমের (আঃ) মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন মূসা।পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি, ধন্যবাদ, সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit