মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (৯ জুন) রাত সাড়ে ৮টায় নাসাউ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার কথা ভারতের। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় তখন সকাল সাড়ে ১০টা। ওই সময় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দফায় দফায় বৃষ্টি হানা দেয়ার যে আশঙ্কা, তাতে পুরো ২০ ওভারের খেলা নাও হতে পারে। এতে করে সমর্থকদের মন খারাপ হতে পারে, রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি ইভেন্ট ছাড়া যে এ দুদলের মুখোমুখি লড়াই দেখা যায় না দীর্ঘদিন ধরে।

অ্যাকুওয়েদারের দাবি, রোববার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর আধাঘণ্টার মধ্যে বৃষ্টি নামতে পারে। সকাল ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে যেতে পারে। ভারত নিজেদের প্রথম ম্যাচে জিতলেও পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে।

ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ভেস্তে গেলে বড় বিপদে পড়বে বাবর আজমের দল। তখন সুপার এইটে উঠতে হিমশিম খেতে হবে, এমনকী সুপার এইটের টিকিট নাও মিলতে পারে তাদের। এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে যুক্তরাষ্ট্র। ২ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে। তিনে থাকা কানাডার নামের পাশেও আছে ২ পয়েন্ট। পাকিস্তান আছে চারে, দুই ম্যাচ খেলে সবগুলোতে হারা আয়ারল্যান্ড সবার নিচে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit