রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

আটোয়ারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ০৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত স্মার্ট ভূমি সেবা সপ্তহের আনুষ্ঠানিকভাবে কেক কেটে ও ফেস্টুন সহ বেলুন উড্ডয়নের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান।

ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। ইউএনও বলেন, বর্তমান সরকারের আমলে সরকারি নানান সেবাতে আমূল পরিবর্তন এসেছে। এক সময় গ্রামাঞ্চলের মানুষকে কষ্ট করে ভূমির কাজের জন্য উপজেলা সদরে আসতে হতো। এখন সেসব সেবা হাতের মুঠোয়।

ভূমি অফিসে আসার দরকার হবে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বা যে কোনো সেবা দাতার কাছে গেলেই মিলবে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা। তিনি বলেন, অনলাইনে ঘরে বসেই এখন সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যে কোন প্রয়োজনীয় কাজ করা যাবে।

এ ক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগম,অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী থানার এসআই মোঃ আলাউদ্দিন, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit