রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

মাটিরাঙ্গায় সপ্তাহব্যাপি ভূমি সেবা কার্যত্রুম উদ্বোধন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সপ্তাহব্যাপি ভূমি সেবা কার্যত্রুম।উদ্বোধন করা হয়েছে।শনিবার (৮ জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সপ্তাহব্যাপি ভূমি সেবা কার্যত্রুম উদ্বোধন করেন  মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান। 

সপ্তাহব্যাপি ভূমি সেবা উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা ভূমি অফিস কার্যালয় থেকে বর্ণিল আয়োজনের মধ্যে একটি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান । 

এসময় মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান, মাটিরাঙ্গা বন বিভাগের সিনিয়র অফিসার মো.তৌহিদুর রহমান, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,বাইল্যাছড়ি মৌজা প্রধান এিদিব নারায়ন এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সহ সভাপতি ওয়ালি উল্ল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সিএ মো.নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মিজানুর রহমান বলেন, আগে জমির নামজারি করতে জনসাধরণের ভোগান্তির শেষ ছিলো না। এই টা মাথায় রেখে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদশের সঙ্গে সম্মন্বয় করে ভূমি সেবা খাতকে ডিজিটালাইজ করছে। এতে করে মানুষ সহজেই ২৮ দিনের মধ্যে জমির নামজারি করে নিতে পারবে। ভূমি সেবাকে আরও গতিশীল করতে এখন স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। যার ফলে আগামী ৭ দিন ভূমি অফিসের বুথে এসে মানুষ ভুমি কর পরিশাধের পাশাপাশি নাম জারির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এতে ভূমি সেবা আরো সহজীকরণ হবে।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit