শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

খাগড়াছড়িতে বালু বোঝাই ট্রাক্টরে মিলল বিপুল পরিমাণে “বিদেশি মদ,গ্রেফতার তিন

জসীম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৭ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে “বিদেশি মদ” পরিবহনকালে ১টি বালু বোঝাই ট্রাক্টর সহ ৩ জনকে গ্রেফতার করেন খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল।শনিবার (৮ জুন ) সকাল ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর.পিপিএম জানান, খাগড়াছড়ি সদর থানাধীন ১নং পৌর ওয়ার্ডে অনন্ত মাষ্টার পাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে পরিবহন করে খাগড়াছড়ির পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরের দিকে অগ্রসর হচ্ছে। অভিনব কৌশলে বিপুল পরিমাণে “বিদেশি মদ” পরিবহনকালে ১টি বালু বোঝাই ট্রাক্টর সহ ৩ জনকে গ্রেফতার করেন খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল।

০১টি বালু বোঝাই ট্রাক্টর আটক করে। গাড়ি তল্লাশীকালে গাড়িতে রক্ষিত বালুর ভিতর হতে (ক) ০৩টি সাদা প্লাস্টিকের বস্তায় ০৪টি কার্টুনের ভিতর রক্ষিত ১২টি করে (১২*৪) = ৪৮টি এবং একটি কার্টুনে ১১টি সহ সর্বমোট (৪৮+১১)=৫৯টি বিদেশী মদের কাঁচের বোতল যাহার প্রত্যেকটি বোতলের গায়ে SEAGRAM’S BLENDERS PRIDE, SELECT PREMIUM WHISKY লেখা এবং প্রত্যেকটি বোতলের ওজন ৭৫০ মি.লি.; (খ) ০২টি সাদা প্লাস্টিকের বস্তায় ০৩টি কার্টুনে (১২*৩)=৩৬টি এবং একটি কার্টুনের ভিতর ১৩টি সহ সর্বমোট (৩৬+১৩)=৪৯টি বিদেশী মদের কাঁচের বোতল যাহার প্রত্যেকটি বোতলের গায়ে MASTER BLENDER’S Signature PREMIER GRAIN WHISKY লেখা এবং প্রত্যেকটি বোতলের ওজন ৭৫০ মি.লি. উদ্ধারপূর্বক বর্ণিত বিদেশী মদ খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর.পিপিএম (বার) বলেন, জেলার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদক ও চোরা চালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর থেকে জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলার শান্তি- শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক জেলা পুলিশের এমন অভিযানের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit