মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ

গাজায় স্কুলে বোমাবর্ষণের পর ফের যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মালালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী এবং সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই গাজায় ‘তাৎক্ষণিক’ যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি বাহিনী গতকাল জাতিসংঘের একটি স্কুলে হামলা চালিয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। ওই হামলার পর মালালা এই আহ্বান পুনর্ব্যক্ত করেন।

মালালা এক্স-এ লিখেন, ইসরায়েলি সামরিক বাহিনী আরেকটি জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা মেরেছে, যেখানে শিশুসহ বহু লোক নিহত হয়েছে। উল্লেখ্য, মধ্য গাজার নুসাইরাত শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত এই স্কুলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় স্থানীয় সরকার কর্মকর্তাদের মতে, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

মালালা লিখেন, ‘আমি আতঙ্কিত যে ইসরায়েল গাজায় আবার একটি স্কুলে বোমা মেরেছে, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল। স্কুলগুলো কখনও টার্গেট হওয়া উচিত নয়। আমি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করছি — আমরা আর কোনো নিরপরাধ মানুষের প্রাণ হারাতে পারি না।’

 সম্প্রতি ভোগ ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে মালালা গাজার ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে রাফায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এখন অত্যন্ত কঠিন সময়, বিশেষ করে গাজায় যা ঘটছে এবং বিশেষ করে এই সপ্তাহে আমরা রাফায় যা দেখেছি তা হৃদয়বিদারক ও ভয়াবহ। এ ধরনের মুহূর্ত প্রত্যক্ষ করা সত্যিই কষ্টদায়ক। মানুষ খুবই রাগান্বিত এবং বিশ্বাস করতে পারছে না যে এ ধরনের ঘটনা আমাদের চোখের সামনেই ঘটছে। সূত্র : জিও

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit