সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

নওগাঁয় বজ্রপাতে তিন জনের মৃত্যু, আহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৫ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা এবং পত্নীতলা উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এবং বজ্রপাতের ঘটনায় বদলগাছী উপজেলায় দুইজন গুরুতর আহত হয়েছে।  শুক্রবার ( ৭ জুন) বিকেল আলাদা সময়ে এসব ঘটনা ঘটে।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে উপজেলার নাগর গোলা গ্রামে খাদেমুল (৫০) ও গাহন গ্রামে মনিকা (৩৫) নামের দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যায় খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। এবং মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজ্জামেল হক জানান, বিকেল উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম (৩৪)। এসময় হঠ্যাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মাহবুবুর রহমান জানান, বিকেল ৫ টার দিকে বদলগাছী উপজেলার ঘাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হবিবুর রহমান নামের দুই ব্যক্তি। সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত ঘটলে গাছের ডাল পড়ে তারা দুইজন মারাত্বকভাবে আহত হয়। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাদের দুটি ছাগল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit