শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

নওগাঁয় ধামইরহাটে শিশু নিখোঁজ, বদলগাছীতে মিলল মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০৭ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে স্বাধীন নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ৭ই জুন দুপুরে উপজেলার ডাকবাংলো মোড়ের সালকালি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু স্বাধীন জেলার ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির চকচৈতন‍্য গ্রামের জুয়েলের ছেলে। এর আগে স্বাধীন গত ৫ই জুন দুপুর ১টায় নিখোঁজ হয় বলে জানা যায়।পুলিশ ও স্থানীয়রা বলেন, সকাল থেকেই ভেসে থাকা লাশটিকে স্থানীয়দের অনেকেই অন্য কোনো মৃত দেহ মনে করে। এদিন  দুপুর ১টায় এলাকার মহিলারা নদীর পাশে গেলে ভাসমান মরদেহটি দেখতে পায়। মহিলাদের কথা শুনে জেলেরা সাথে সাথে নদীতে নেমে শিশুর মরদেহটি নদীর পাড়ে তুলে আনে। এরপর থানা পুলিশকে বিষয়টি জানালে এস আই নিহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গনমাধ‍্যম কর্মীদের দ্বারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও আশেপাশের বিভিন্ন এলাকায়  খোঁজখবর করলে শিশুটির পরিচয় মিলে।

শিশুর পিতা জুয়েল জানান, গত বুধবার দুপুরের দিকে আমার ছেলে স্বাধীন নিখোঁজ হয়। স্বাধীনের বয়স ৩বছর ২মাস। নদীর পাশে আমার বাড়ী হওয়ায় ইসবপুর ব্রীজ পর্যন্ত অনেক বার নদীতে খুঁজেছি। না পেয়ে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়। হঠাৎ আজ বদলগাছী থেকে পরিচিত জনের মাধ্যমে জানতে পারি এখানে একটি বাচ্চার লাশ পাওয়া গিয়েছে এবং এসে দেখি আমার ছেলের লাশ।এ ব্যাপারে বদলগাছী অফিসার ইনচার্জ ( ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহত শিশুর লাশ পরিবার সনাক্ত করেছে। ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit