শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২০২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া: প্রকাশ্যে গুলি করে হত্যা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ইজাজ হত্যার জড়িতদের ফাঁসির দাবীতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বন্ধুমহল ও সহপাঠীরা। শুক্রবার (৭জুন) দুপুরে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি জড়ো হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু, নিহতের সহপাঠী বায়েজিদুর রহমান সিয়াম, মাহতি মোহাম্মদ মাশরাফি, সাকিব খান রিফাত, আরাফ উল্লাহ অর্ণব।
পরে মানবন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ২৪ ঘন্টা পাড় হলেও এখনো মূল আসামীরা ধরাছোয়ার বাহিরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হাসান আল ফারাবী জয়সহ অন্যান্য আসামীদের গ্রেফতার না হলে আমরা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করব। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবি জানান তারা।

গুলি করে হত্যার ঘটনায় নিহতের বাবা আমিনুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন কে প্রধান আসামী করা হয়েছে। মামলায় দুই নম্বর আসামী করা হয়েছে জেলা ছাত্রলীগের সহ সভাপতির পদ থেকে বহিস্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit