মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ডোমারে কৃষি মেলার সমাপনি দিবস ও পুরস্কার বিতরন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৫৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষি সম্প্্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিন ব্যাপী কৃষি মেলার সমাপনি দিবসে পুরস্কার বিতরণ, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ এবং রাসাইনিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন) বিকালে উপজেলা কৃষি সম্প্্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চোয়াম্যান সরকার ফারহানা আখতার সুমি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)’র সভাপপিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী, অন্নপূর্ণ এগ্রো সার্ভিস এর উদ্যোক্তা দেবরাজ আগরওয়ালা প্রমূখ বক্তব্য রাখেন।উক্ত মেলাটিকে আকর্ষনীয় করতে এনজিওদের মধ্যে ব্র্যাক, পল্লীশ্রী, সার্পসহ নার্সারী মালিক, সরকারী বে-সরকারী বিভিন্ন উদ্যোক্তাগণ মেলায় তাদের ডিসপ্লে প্রদর্শন করেন, মেলায় ২০টি স্টল স্থান পায়। আলোচনা শেষে মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয় এবং এলাকার প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ এবং রাসাইনিক সার তুলে দেন অতিথিগণ।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit