মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

খাগড়াছড়িতে জাল নোট প্রচলন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে 
খাগড়াছড়িতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ জুন)  সকালের দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শেখ হাসিনা অডিটোরিয়ামে  বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র সহকারি মহা ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা। খাগড়াছড়ি জেলা প্রশাসক  মো. সহিদুজ্জামান বলেন, কোরবানী ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার নোটের লেনদেনের চেষ্টা চালায়। কোরবানী ঈদ আসলেই জাল নোট চক্রকারীরা বেপরোয়া হয়ে উঠে। জাল নোট না চেনার কারণে অনেকেই বিপদে পড়ে। পথে বসতে হয়। আমাদেরকে জাল নোট কিভাবে শনাক্ত করতে হবে।  সেটা অবশ্যই জানতে হবে। আমাদেরকে আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। জাল টাকা জীবনের জন্য অপ্রয়োজনীয় জটিলতা।

এ সময় খাগড়াছড়ি অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম  খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,  সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুর রহমান, খাগড়াছড়ি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ ত্রিপুরা, খাগড়াছড়ি পূবালী ব্যাংক পিএলসি এর সহকারী মহাব্যবস্থাপক অভিজিত ভট্টাচার্য্য সহ  বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit