রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ

হত্যার হুমকির প্রতিবাদে দৌলতপুরে উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৪৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজের সাধারন শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ৫ জুন বুধবার কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের সাথে কথা বলতে গেলে তাদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ তুলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে । বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসম সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমান তার লিখিত বক্তব্যে বলেন, ৪ জুন দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতি সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের অপমান করে বলেন কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না। পরদিন ৫ জুন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের অনুগত রাজু, বিদ্যুৎ , ছোটন খা, মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা সহ ছাত্রলীগের নেতা কর্মীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন কর্তৃক তার বৈধ অস্ত্র দিয়ে গুলি করতে যাওয়ার ঘটনা নতুন নয়, ইতিপূর্বে ওই কলেজেরই ভ’গোল বিষয়ের প্রদর্শক জহুরুল আলম কে তার অস্ত্র দিয়ে গুলি করতে গিয়েছিলেন। এ ঘটনায় সেই সময় জহুরুল আলম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়ার উন্নয়নের রূপকার মাহাবুল আলম হানিফ সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই অধ্যক্ষের বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল সহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হোক।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit