মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি পানির নিচে রেললাইন, হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥ ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কেজরিওয়ালের জামিন বাড়েনি, তিহার জেলেই থাকতে হবে ১৯ জুন পর্যন্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আদালত জানিয়েছেন, কেজরিওয়ালকে তিহার জেলেই থাকতে হবে  এবং তার বিচার বিভাগীয় হেফাজত ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ জুন তার অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর স্বাস্থ্যগত কারণে আরও ৭ দিনের অর্ন্তবর্তীকালীন জামিন আবেদন করেছিলেন কেজরিওয়াল। 

তার দল আম আদমি পার্টি (আপ) থেকে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ৭ কেজি কমে গেছে, তাছাড়া তার শরীরে ‘কিটোনের’ মাত্রা অনেকটাই বেড়ে গেছে। ‘কিটোন’ হলো এক ধরনের অ্যাসিড, যা চর্বি থেকে শক্তি সঞ্চয়ের সময় শরীরে সৃষ্টি হয়। এর মাত্রা বেড়ে গেলে গুরুতর শারীরিক বিপর্যয় দেখা দিতে পারে।
 
এর আগে আম আদমি পার্টির এই নেতাকে ১০ মে অর্ন্তবর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্ট। ১ এপ্রিল তাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারের ৪০ দিন পর জামিন দেয়া হয়। জামিনের মেয়াদ ছিল ১ জুন পর্যন্ত। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণার জন্য তাকে অর্ন্তবর্তীকালীন জামিন দেয়া হয়।  

১ জুন তার অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার (২ জুন) আদালতের নির্দেশে তিহার জেলে ফিরে যান কেজরিওয়াল। গত ১ এপ্রিল তাকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit