মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন হারুন অর রশীদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, র‌্যাবের বিদায়ী মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) এম খুরশীদ হোসেনের কাছ থেকে আজ বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। আজ ৫ জুন থেকে খুরশীদ হোসেনের অবসরকালীন ছুটি কার্যকর হয়।

গত ২৯ মে সরকারি চাকরি থেকে খুরশীদ হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন মো. হারুন অর রশীদ।
দায়িত্ব নেওয়ার পর র‌্যাবের নতুন মহাপরিচালক ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এছাড়া, তিনি রাজারবাগ পুলিশ লাইন্স ও বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে তিনি গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেবেন।

 

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit