শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

রাঙামাটিতে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে জেলা পর্যায়ে  নিরাপদ খাদ্য  বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর উদ্যোগে  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত । এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সদস্য (অতিরিক্ত সচিব) আবু নুর মো. শামসুজ্জামান। কর্মশালার সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

এসময় রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলাম,  জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা,   রাঙামাটি নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মুনতাসির মাহমুদ সহ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি বেসরকারি  কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাজার থেকে খাবার ক্রয় বা সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন, পরিষ্কার, পরিচ্ছন্নতা, কাঁচা খাবার, রান্না করা খাবার থেকে আলাদা রাখা, খাবার সঠিক তাপমাত্রায় রান্না ও নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর নানা সচেতনতা মূলক বার্তা তুলে ধরেন।

বক্তারা বলেন,  এখন আমাদের দরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করা। কারণ খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে তা খাদ্য নয়। খাদ্যকে নিরাপদ হওয়া উচিত সবার আগে। তারা বলেন, তবে এখনও খাদ্য নিয়ে আমাদের মাঝে অসচেতনতা আছে। জনসচেতনতাই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। এজন্য অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গুরুত্ব আরোপ করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit