বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকি ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।

বুধবার (৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের এক লাখ ১০ হাজারের বেশি সদস্য মাঠে রয়েছেন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ১৭ উপজেলায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আশা করছি, নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

নির্বাচন কমিশন জানায়, এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। ৮ মে প্রথম, ২১ মে দ্বিতীয় এবং ২৯ মে তৃতীয় ধাপে ভোটগ্রহণ হয়। আজ চতুর্থ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে মূলত শেষ হতে যাচ্ছে এ নির্বাচন। তবে স্থগিত হওয়া ২০টি উপজেলায় ৯ জুন ভোটগ্রহণ হবে।

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। এতে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন।

তবে এই ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচরের চেয়ারম্যান, রংপুরের বদরগঞ্জে ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইলের গোপালপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব পদ বাদে বাকিগুলোয় ভোটগ্রহণ চলছে।

৬০ উপজেলায় ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্র রয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit