শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম

কোনাবাড়ি-কাশিমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কের কোনাবাড়ি এলাকায় অবস্থিত যমুনা কমপ্লেক্স ও হক মেডিকেলের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কোনাবাড়ি থানার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার।

কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কোনাবাড়ি থানা আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী কামরুন্নার যুথি, আওয়ামী মহিলা শ্রমিক লীগ নেত্রী মোসা. আঁখি আক্তার, শ্রমিক লীগ নেতা সেলিম সরকার, কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওফেল আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এবং কাশিমপুর থানা এলাকায় দেশি-বিদেশি অর্থায়নে শতভাগ রপ্তানিমুখী বহু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওই সব শিল্প প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে হাজার হাজার শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে এলাকায় বসবাস করছেন। সেইসঙ্গে এই বিপুল সংখ্যক শ্রমিকের দৈনন্দিন চাহিদা পূরণে গড়ে উঠেছে হাট-বাজার, শতশত বাণিজ্যিক বিতান, মাদ্রাসা, স্কুল ও কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান।

ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীকে ভাঙা এ সড়ক দিয়েই অনেক কষ্টে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। বক্তারা আরও বলেন, আমাদের অভিযোগ কারো বিরুদ্ধে নয়। অতিদ্রুত যেন এ সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয় শুধু এই দাবিই করছি আমরা এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit