স্পোর্টস ডেস্ক : জার্মানিতে ১৪ জুন থেকে শুরু হবে এবারের ইউরো। তার আগে পুরোদমে অনুশীলন করছে ইংল্যান্ড ফুটবল দল। ‘সি’ গ্রুপে থাকা থ্রি লায়ন্সদের প্রথম ম্যাচ ১৬ জুন, সার্বিয়ার বিপক্ষে। তার আগে ডারহামের রকলিফ হলে নিজেদের ঝালিয়ে নেয়ার পালা।
ইংল্যান্ড নিজেদের ফেসবুক পেজে একটি রিলস শেয়ার করেছে। সেখানে দেখা যায়, গ্যারেথ সাউথগেটের ক্লাস নেয়ার সময়ই হাজির হন স্টোকস। কালো-রঙা টি-শার্ট ও প্যান্ট পরিহিত স্টোকসের চোখে সানগ্লাস, হাতে ঘড়ি ও গলায় চেন। ইংল্যান্ডের কোচের সঙ্গে কী বিষয় নিয়ে যেন আলাপও করেন তিনি। হাসিখুশি অধিনায়ক হ্যারি কেন এগিয়ে এসে হাত মেলান টেস্ট অধিনায়কের সঙ্গে, বাদ থাকেননি অন্যরাও।
হ্যারি কেনদের দলে আছেন মোট ৩৩ জন ফুটবলার। প্রাথমিক এই দল নিয়েই ক্যাম্প হচ্ছে। প্রাথমিক দলে নেই রহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড ও জর্ডান হেন্ডারসনদের মতো তারকারা। প্রাথমিক যে দল দেয়া হয়েছে, ইউরোর আগে আগে সেখান থেকে ছেঁটে ফেলা হবে আরও ৭ জনকে।
কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৩:২০