রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই ‘আলাদিনের চেরাগ’ ছাড়া: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : প্রাকৃতিক দুর্যোগ থেকে ‘আলাদিনের চেরাগ’ ছাড়া রক্ষা পাওয়ার উপায় নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। প্রতিমন্ত্রী রোববার কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাপুর হাইস্কুল মাঠে বিকালে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই আমাদের বসবাস করতে হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় নেই ‘আলাদিনের চেরাগ’ ছাড়া। তারপরও শেখ হাসিনার নেতৃত্বে নদীভাঙন এলাকাতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিং করে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছি। অতীতে কোনো সরকার কিন্তু কোনো কাজ করেনি। 

এর আগে দুপুরে হেলিকপ্টারে চড়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, গবা ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হেলিকপ্টারে চড়ে কুড়িগ্রাম ত্যাগ করেন। এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন ও সুধী সমাবেশে বক্তব্য দেন।  ..

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit