মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দেশের স্বার্থেই সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে: শেরীফা কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অবদান অপরিসীম। ইতিহাসের সব ইতিবাচক পরিবর্তনে সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আগামী দিনেও তারা দেশের স্বার্থ রক্ষায় কাজ করবেন। দেশের স্বার্থেই সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগস্ট জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভা পরিচালনা করেন সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। 

সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক পার্টির সিনিয়র সহসভাপতি নুরুন্নাহার বেগম এমপি, সহসভাপতি খন্দকার দেলোয়ার জালালী, সহসাধারণ সম্পাদক রাজীব গুহ, মুহ. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুজন, ফয়েজ মুন্না, মিঠু হাসান, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক সুশান্ত কুমার সুত্রধর (শান্ত), সাংস্কৃতিক সম্পাদক চম্পা মন্ডল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফসানা ইয়াসমিন, সহ-ক্রীড়া সম্পাদক মো. জিয়াউর রহমান, প্রাদেশিক বিষয়ক সম্পাদক মিরাজ মেহেদী, সদস্য মো. আব্দুস সামাদ খান, মোছা. রায়েনা লাইলাতুল কদর, তামান্না চৌধুরী, নাহিদা তনুজা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/রাত ৯:৩৩
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit