মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

এমপি আনার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি : ডিবি প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ সদর দফতরের মাধ্যমে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তে নেপাল যাত্রার আগে আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মদতদাতা আক্তারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এছাড়া হত্যাকাণ্ডের পর অন্য আসামিরাও নেপালে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে আমরা সেখানে যাচ্ছি।’

হারুন অর রশীদ জানান, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছে, সেটি নিয়েই তদন্ত করতে আমরা সেখানে যাচ্ছি। ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে, কাঠমান্ডু পুলিশের সঙ্গেও তথ্য আদান-প্রদান চলছে।’ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত করতে ডিবির চার সদস্যের একটি দল নেপালের উদ্দেশে আজ রওনা দেয়।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান সংসদ সদস্য আনার। পরে তার নিখোঁজের ঘটনায় ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন সেখানকার বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। পরে কলকাতার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় বলে জানায় ভারতীয় পুলিশ।

সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit