বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
বসনিয়ার অধিনায়ক কি সত্যিই কোচের স্ত্রীকে চুমু দিয়েছেন সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী / সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সকালের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের সালমান খানের অ্যাকশন ড্রামায় যুক্ত হলেন অরবিন্দ স্বামী ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা? সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাতেই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে। প্রস্তুতি ম্যাচে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে আগামী শনিবার শ্রীলংকা ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় চাংলাদেশ। 

আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপের আগে সেই হারে আত্মবিশ্বাস হারিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্সের মধ্য দিয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করতে চায় টাইগাররা। 

অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের আগে ঘরের মাঠে আইপিএল খেলায় ব্যস্ত ছিল। আইপিএল শেষ করেই বিরাট কোহলি-রোহিত শর্মারা সোজা যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গেছেন। বিশ্বকাপের আগে আজকের প্রস্তুতি ম্যাচটি ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি জোরাদারের শেষ সুযোগ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit