মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৭০ টাকায় চিনি, ১০০-তে সয়াবিন তেল দেবে টিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : ক্রেতার কথা চিন্তা করে ঈদুল আজহা উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার মিরপুর ১১ পল্লবী শেখ ফজলুল হক মনি খেলার মাঠে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাসিক কর্মসূচির অংশ হিসেবে এই বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে জুন মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তা চাল, ডাল, চিনি ও সয়াবিন তেল বাজার মূল্যের চেয়ে কম দামে কিনতে পারবে। এই পণ্যগুলো ক্রেতারা টিসিবির নির্ধারিত ডিলারদের দোকান কিংবা নির্ধারিত বিক্রয় স্থান থেকে ক্রয় করতে পারবে। এই বিক্রি কার্যক্রমে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। 

সেক্ষেত্রে একজন কার্ডধারী ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit